বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এম. নাসের রহমান এমপি কে সংবর্ধনা

হালচাল ডেস্ক / ৪২ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬


মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মৌলভীবাজার-০৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান কে প্রধান অতিথি হিসেবে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার (০৬ জুলাই) মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবন হলে আয়োজিত এই অনুষ্ঠানে আইনজীবীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত প্রধান অতিথিকে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব অ্যাডভোকেট মিজানুর রহমান টিপু এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জয়নুল হক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের গভর্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট মামুনুর রশিদ, মৌলভীবাজার জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল মতিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব এম. নাসের রহমান আইনজীবী সমিতির এই সুন্দর আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জেলার বিচার ব্যবস্থার উন্নয়ন এবং আইনজীবীদের কল্যাণে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলার জ্যেষ্ঠ ও কনিষ্ঠ আইনজীবীগণ উপস্থিত ছিলেন। বক্তারা সংবর্ধিত প্রধান অতিথির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন। শেষে প্রধান অতিথির হাতে সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর