শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

জুড়ীর কচুরগুল সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ১০ জনকে ফেরত পাঠাল বিজিবি

প্রতিবেদক, মৌলভীবাজার: / ৪৯ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে (পুশইন) পাঠানোর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (তারিখ) ভোরে জুড়ী উপজেলার কচুরগুল সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোরে বিএসএফ ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাদের আটক করেন। পরে যাচাই-বাছাই শেষে ওই ১০ জনকে অন্য একটি সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়।

আটক হওয়াদের মধ্যে দুইজন পুরুষ, সাতজন নারী এবং একটি শিশু রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “বৃহস্পতিবার ভোরে বিএসএফ ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা সফল হয়নি। আমরা তাদের আটক করে অন্য সীমান্ত দিয়ে আবার ভারতে ফেরত পাঠিয়েছি।”

তিনি আরও বলেন, “সীমান্তে যাতে কোনো ধরনের পুশইনের ঘটনা ঘটতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দিন-রাত সীমান্তজুড়ে টহল জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।”


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর