শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড অনলাইনে দেবে ইসি

ডেস্ক রিপোর্ট / ১৪৫ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর সংগ্রহ ও পর্যবেক্ষণের জন্য গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের প্রথমবারের মতো অনলাইনে কার্ড দেবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (০৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি জানান।

তিনি বলেন, প্রত্যেক নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন অথবা রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্বশরীরে আবেদন করতে হয়। এরপর আবেদন অনুমোদন হলে কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হয়।

এতে সময়ের অপচয়ের পাশাপাশি ইসিরও প্রচুর ব্যয় হয়। এ কারণে এবার আমরা আগের পদ্ধতি থেকে সরে আসতে চাচ্ছি। তিনি জানান, এবার আবেদন অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য একটি ওয়েবসাইটও ডেভেলপ করা হয়েছে।

সেখানে নির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে। আবেদন অনুমোদন হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই নিজের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করে নিতে পারবেন।

আবেদন করতে হবে এই ওয়েবসাইটে: https://pr.ecs.gov.bd/ এ ক্ষেত্রে অফিসের প্যাডে আবেদনের কপি, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য পিআইডি কার্ড আবশ্যক।

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। রুহুল আমিন মল্লিক বলেন, বিষয়টি এখন ট্রায়াল পর্যায়ে রাখা হয়েছে। আগামী সপ্তাহে সবকিছু চূড়ান্ত হতে পারে। সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর