রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার

বিপিএল নিয়ে নতুন তথ্য দিল বিসিবি

অনলাইন ডেস্ক / ১৩১ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু হওয়ার কথা ছিল সিলেটে। কিন্তু সেটা আর হচ্ছে না। আগের মতো ঢাকা পর্ব দিয়েই শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সদস্য সংবাদমাধ্যমকে এমনটি নিশ্চিত করেছেন।

বছরের শেষ সময়টা সিলেট পর্যটন মৌসুম হওয়ায় পর্যাপ্ত হোটেল পাওয়া যাচ্ছে না। তাই আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় বিপিএলের প্রথম ম্যাচ হতে যাচ্ছে। 

গভর্নিং কাউন্সিলের এক সদস্য বলেছেন, ‘যেহেতু একটা সমস্যা তৈরি হয়েছে। এ জন্য আমরা মিরপুরেই টুর্নামেন্ট শুরু করব।’

তাই ২০১৭ সালের পর বিপিএলের কোনো মৌসুম মিরপুরের পরিবর্তে সিলেটে শুরু হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা টুর্নামেন্ট শুরুর আগেই শেষ হয়ে গেল। এতে করে বিপিএলের শুরু এক সপ্তাহ পেছানোর পাশপাশি ভেন্যুও পরিবর্তন করতে বাধ্য হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর টানা দুই দিন মিরপুরে খেলা হওয়ার পর এক দিন বিরতি থাকবে বিপিএলে। এরপর ২৯ ও ৩০ ডিসেম্বর আবার হবে।

আর আগামী ৩ জানুয়ারি শুরু হবে সিলেট পর্ব।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর