শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার

সিলেটে ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক / ৭২ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

সিলেটে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার রাত পৌনে ১২টার দিকে ফাজিলচিশত এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী বিজিত লাল দাস সুবিদবাজারের এসবি কমিউনিকেশনের স্বত্বাধিকারী। তিনি জানান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাসায় ফিরছিলেন। ফাজিলচিশত এলাকায় পৌঁছালে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে। পরে তারা তাকে মারধর করে সঙ্গে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে হাসপাতালে গিয়ে আহত বিজিত লাল দাসের সঙ্গে কথা বলে পুলিশ।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। 

পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত ছিনতাই কিনা তা যাচাই করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর