রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ

সাদাপাথর লুট: বিএনপি নেতা শাহাবুদ্দিন রিমান্ডে

ডেস্ক রিপোর্ট / ১৫২ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটে পাথর লুটকাণ্ডে গ্রেফতার কোম্পানীগঞ্জ উপজেলার পদস্থগিতকৃত বিএনপি নেতা শাহাবুদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোবাবার তাকে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলি আদালত-৭ এর বিচারক ধ্রুব জ্যোতি পালের আদালতে তাকে হাজির করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।

সাদাপাথর লুটের ঘটনায় শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতা নিয়ে হইচই শুরু হলে পালিয়ে বেড়ান শাহাবুদ্দিন। গত ১৩ সেপ্টেম্বর রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে রাতেই তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারের পর র‌্যাব জানায়, শাহাবুদ্দিনের বিরুদ্ধে আলোচিত সাদাপাথর লুট ছাড়াও চাঁদাবাজি ও দখলবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর