শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার

‘আগে চাঁদা দিতে হতো ১৫০ টাকা, এখন দিতে হয় ৬০০’

ডেস্ক রিপোর্ট / ১৪৬ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন বলেন, ফ্যাসিস্ট আমলে সার কারখানার যে ট্রাকস্ট্যান্ড আছে, ওই ট্রাকস্ট্যান্ড থেকে চাঁদা নিত ১০০-১৫০ টাকা। বর্তমানে প্রতিটি ট্রাককে দিতে হয় ৬শ টাকা। এই টাকা যায় কোথায়, এই টাকা কি সরকার উঠায়, নাকি ফ্যাক্টরি উঠায়। এই টাকা কে উঠায়? জমা দেয় কার কাছে? এটা এ দেশের মানুষ জানে।

তিনি বলেন, আগে পলাশ বাসস্ট্যান্ড ও ঘোড়াশাল বাসস্ট্যান্ডে  চলন্ত সড়কে ট্রাক দাঁড় করিয়ে নিত ২০-৩০ টাকা, এখন নেওয়া হচ্ছে ১০০ টাকা। মাসে ৭০ হাজার টাকা অবৈধভাবে উত্তোলন করা হয়, এখানে কোনো ইজারা নাই।

রোববার (২১ আগস্ট) বিকালে পলাশের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে  দাঁড়িপাল্লা সমর্থক ফোরাম কর্তৃক আয়োজিত সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসাইন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফ্যাক্টরির মালিকরা এখন রাজনৈতিক দলের নেতাদের মাসিক বেতন দেয়। কর্মচারীদের যেমন বেতন দেওয়া হয়। নরসিংদীর পলাশে ছোটবড় ১২৮টি কারখানা রয়েছে। এসব কারখানায় চাঁদার হার মাসিক হারে নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আমজাদ হোসাইন বলেন, আমি কথা বলেছি ব্যবসায়ীদের সঙ্গে। তারা আমাকে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে চাঁদা প্রদান করা না হলে, চাঁদাবাজরা কারখানা বন্ধ করে দেওয়ার জন্য হুমকি-ধমকি দেয়। এসব চাঁদাবাজ কারা আপনারা জানেন।

এ সময় ঘোড়াশাল পৌরসভার ৩নং ওয়ার্ডের সভাপতি প্রকৌশলী মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর শাখার সহকারী সেক্রেটারি মকসুদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- জেলা কর্মপরিষদ সদস্য মো. সাইয়েদুজ্জামান, জেলা ইউনিট সদস্য মাওলানা মোজাম্মেল হক, পলাশ থানা সেক্রেটারি মাসুদ করিমসহ অন্যরা।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর