শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

নুরের শারীরিক অবস্থার অবনতি আশঙ্কা কাটেনি, মেডিকেল বোর্ড গঠন করে সিটিস্ক্যান

অনলাইন ডেস্ক / ১৫৫ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

  • গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার মাথার সিটিস্ক্যান সম্পন্ন হয়েছে। 

শনিবার (৩০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি জানান, সকালে নুরের মাথার সিটিস্ক্যান করা হয় এবং পরবর্তীতে তাকে পুনরায় আইসিইউতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নুরের চিকিৎসার জন্য ইতোমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড আজ শনিবার আলোচনায় বসবে। 

তিনি জানান, নুরের জ্ঞান ফিরেছে, মাথা ও নাকে আঘাত রয়েছে। তবে কমপক্ষে ৪৮ ঘণ্টা না গেলে শারীরিক পরিস্থিতি নিয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।

এদিকে শনিবার সকাল ৭টার দিকে নুরের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ‘আইসিইউতে চিকিৎসাধীন নুরের কিছুটা হুঁশ ফিরেছে, সকলে তার জন্য দোয়া করবেন।’

অন্যদিকে, শুক্রবার রাতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান এক সংবাদ সম্মেলনে দাবি করেন, মাথায় গুরুতর আঘাতের কারণে নুরুল হক নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। এ ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তিনি।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর