রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

আওয়ামী দোসরদের বিএনপির কমিটিতে জায়গা নেই : জি কে গউছ

অনলাইন ডেস্ক / ২৭১ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নব-নির্বাচিত কমিটির প্রথম গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এই প্রস্তুতি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় উপজেলায় ছালামত পুর হাজারী কমিটি সেন্টারে বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।

নবীগঞ্জ উপজেলা বিএনপির সৈয়দ মতিউর রহমান পিয়ারার সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ ও বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ চৌধুরী, হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক সফিকুর রহমান সেতু, হবিগঞ্জ জেলার ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন।

আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বয়েতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ, শাহ দ্বারা আলী, অ্যাডভোকেট জালাল আহমদ, উপজেলা যুবদলের সভাপতি মোশাহিদ আলম মুরাদ, নবীগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোহেল, ছাত্রদল নেতা তৌহিদ চৌধুরী, নাবেদ মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ বলেন, কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগ এখনো দেশ, গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুযোগ পেলেই আওয়ামী লীগ ছোবল দিবে। তিনি আরও বলেন আমি চাই দলের মাঝে কোনও ফাটল থাকবে না । আমি মনে করি সব সময় দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি, কেউ যদি ইচ্ছে করে কোন্দল মারামারি সৃষ্টি এর পরিণাম ভাল নয়। দলের জন্য তারেক রহমান ও বেগম খালেদা জিয়া জিয়া ছাড়া কেউ অপরিহায্য নয়। যারা বিগত দিনে আন্দোলনে ছিলেন না, জাতীয় নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ করেননি। নৌকার পক্ষে কাজ করেছেন তারা দলের শুভাকাংখী নয়, তারা সুবিধাবাদী। বিগত ফ্যাসিবাদ জুলুম সরকার আমাদের নেত্রীর ওপর অমানবিক অন্যায় আচরণ করেছে। বিনা কারণে তাকে মাসের পর মাস কারারুদ্ধ করে রেখেছিলেন। আওয়ামী দোসরদের দলের কমিটিতে জায়গা নেই। এ বিষয়ে কোন আপস নেই, যতই শক্তিশালী হন না কেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর