শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

রাফিনিয়া ইয়ামালের গোল, মায়োর্কাকে উড়িয়ে দুর্দান্ত শুরু বার্সার

অনলাইন ডেস্ক / ২১৯ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

লা লিগার শিরোপা ধরে রাখার মিশন দুর্দান্তভাবে শুরু করল বার্সেলোনা। শনিবার রাতে গোলের খাতায় নাম লেখালেন রাফিনিয়া, লামিন ইয়ামাল আর ফেররান তরেস। তাতেই মায়োর্কাকে ৩–০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয় পেল হান্সি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় বার্সা। মাত্র সাত মিনিটে ইয়ামালের বাড়ানো নিখুঁত ক্রস থেকে রাফিনিয়া জোরালো শটে বল জালে জড়ান। তরুণ ইয়ামালের সাথে তার এই বোঝাপড়া গোলের সূচনা এনে দেয় কাতালানদের।

২৩ মিনিটে ব্যবধান বাড়ান ফেরান তোরেস। তবে এ গোলকে ঘিরে ছিল বিতর্ক। মায়োর্কার অধিনায়ক আন্তোনিও রাইয়ো মাথায় আঘাত পেয়ে মাটিতে পড়ে যান। অনেকেই ভেবেছিলেন খেলা থেমে গেছে। কিন্তু খেলা চলতে থাকে আর সেই সুযোগে তোরেস গোল করেন।

প্রথমার্ধেই মায়োর্কা চাপে পড়ে আরও বড় ধাক্কা খায়। ৩২ মিনিটে মানু মোরলানেস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। কয়েক মিনিটের মধ্যেই ভেদাত মুরিকি উঁচু পায়ে ট্যাকল করার জন্য সরাসরি লাল কার্ড দেখেন। দশ নয়, নয়জন খেলোয়াড় নিয়ে তখন বাকি সময় খেলতে হয় স্বাগতিকদের।

অবশ্য দ্বিতীয়ার্ধে দুইজন বেশি খেলোয়াড় মাঠে নিয়েও বার্সেলোনা গোল বাড়াতে পারেনি সহজে। দানি ওলমো, পেদ্রি ও রাফিনিয়ার শট ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক লিও রোমান।

বারবার চেষ্টা করেও গোল পাচ্ছিলেন না ইয়ামাল। তবে ইনজুরি সময়ে অবশেষে তিনি সফল হন। বক্সে সুযোগ পেয়ে ঠাণ্ডা মাথায় গোল করে ৩–০ তে জয় নিশ্চিত করেন ১৮ বছর বয়সী এই তরুণ তুর্কি।

এই জয়ে নতুন মৌসুমে দারুণ শুরু করল ফ্লিকের বার্সেলোনা। এখন তাদের পরবর্তী চ্যালেঞ্জ লেভান্তের মাঠে, যেখানে আগামী সপ্তাহে খেলতে নামবে দলটি।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর