শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

কমলগঞ্জে ফ্রিল্যান্সিং বিষয়ক কর্মশালা অনুষ্টিত

ডেস্ক রিপোর্ট / ৬৯৩ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে ১ দিনের ফ্রিল্যান্সিং বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্টিত হয়।

ফ্রিল্যান্সিং বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আইসিটি অফিসার রাকিবুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, ফ্রিল্যান্সিং বিষয়ক কর্মশালার প্রশিক্ষক ও মৌলভীবাজার আইটি ইন্সটিটিউটের সিইও ইমাজ উদ্দিন, এমডি নূর নবী পাবেল ও ইন্সট্রাক্টর রাধী চৌধুরী, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ভূইয়া রাজন রাজা প্রমুখ।

প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, শিক্ষক সহ স্কুল কলেজের শিক্ষার্থী।

বক্তারা জানান, আইটি শিক্ষায় দক্ষ করে বেকারত্ব দূর কর করতে হবে, স্কিল শিখন প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট হাতে কলমে অনেক কিছু প্রাকটিক্যালি শিখিয়েছেন যেটা ছাত্র ছাত্রীদের অনেক উপকারে আসবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর