বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত

মির্জা ফখরুল সিলেট আসছেন সোমবার

অনলাইন ডেস্ক / ১৬৩৫ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫

সিলেটে সফরে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৭ জুলাই (সোমবার) সিলেট জেলা বিএনপির দলীয় সভায় যোগ দিবেন তিনি। এসময় বিএনপি মহাসচিবের সাথে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এ জেড এম জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দরা সিলেটে আসবেন।

বিষয়টি শনিবার দুপুরে সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি জানান, সোমবার সিলেট নগরীর পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে দলীয় সভায় যোগ দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন তিনি। এসময় উনার সাথে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন,এই সফর ঘিরে সিলেট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। আমি মনে করি উনার এই সফরের মধ্য দিয়ে আবারও সিলেট বিভাগে রাজনীতির নতুন গতি সঞ্চার হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর