শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

পরীক্ষার্থীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে পানি, স্যালাইন ও মাস্ক বিতরণ

অনলাইন ডেস্ক / ২৪৬ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য’ ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধুর সার্বিক সহযোগিতায় ছাত্রদল উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ সরকারি কলেজে প্রচন্ড গরমের মধ্যে ‌চলমান উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি, স্যালাইন ও মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার (২৯ জুন) বেলা ১১ টায় শ্রীমঙ্গল সরকারি কলেজ ও কমলগঞ্জ সরকারি কলেজে এক যুগে এ কর্মসূচি পালন করা হয়। ছাত্রদলের নেতৃবৃন্দরা শৃঙ্খলভাবে দুটি কলেজে পাঁচ শতাধিক করে প্রায় সহস্রাধিক পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এসব বিশুদ্ধ ঠান্ডাপানি, স্যালাইন ও মাস্ক বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা ও তরুণ সমাজসেবক মুরাদ হোসেন সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সদস্য আবু জলিল জুনেদ, কমলগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক কয়েস আহমদ, জাসাস কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মোহিত চৌধুরী, কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল রুবেল ভুইয়া, মো. ফয়েজ আহমদ, কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান মধু, কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম, কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক ভুইয়া রাজন রেজা, কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা আরাফাত খান, অমিত হাসান সামি,সামিন, মারুফ, শাকিল, আলামিন, মুহিন, শ্রীমঙ্গল উপজেলা যুবদল নেতা রুমেল আহমেদ, শ্রীমঙ্গল পৌর যুবদল নেতা আবির আল আজাদ মাইনু, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল নেতা মো. রানা, কলেজ ছাত্রদল নেতা মো. মোস্তফা, পার্থিব দেব, তালহা রুহেল রহমান প্রমুখ।

জানতে চাইলে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপি নেতা ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু বলেন- কলেজে পরীক্ষা চলছে, ছেলে মেয়েদের নিয়ে অভিভাবকরা কলেজে আসছে, এদিকে গত কয়েকদিন থেকে প্রচন্ড গরমের কারণে প্রতিনিয়ত মানুষ অসুস্থ হয়ে পড়ছে।

গরমের বিষয়টি বিবেচনায় রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পরীক্ষার্থী ও অভিভাবকদের একটু স্বস্তি দিতে আমাদের এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন আমাদের ছাত্রদলের নেতারা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী । তারা পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সুশৃঙ্খলভাবে তারেক রহমানের এই উপহার বিতরণ করেছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর