শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

সীমান্তে পুশইন অব্যাহত, রোহিঙ্গাসহ ১৬ জন আটক

ডেস্ক রিপোর্ট / ১৯৯ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫

বাংলাদেশ সীমান্তে পুশইন কার্যক্রম অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২৩ জুন) ভোরে এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে রোহিঙ্গা, নারী-শিশুসহ ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। তাদের মধ্যে ৮ জন শিশু, ৪ জন নারী এবং ৪ জন পুরুষ রয়েছেন। পুশইন হওয়া এসব ব্যক্তিকে সীমান্তবর্তী চা-বাগানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা আটক করেন। পরে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি নাগরিক। বিজিবি-৫২ ব্যাটালিয়নের লাতু বিওপির টহল দল সীমান্ত এলাকার একটি চা-বাগান থেকে তাদের আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সোমবার ভোররাতে ভারতের একটি সীমান্ত ফটক দিয়ে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, বিএসএফ সীমান্তে চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে পুশইন করছে। সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো হলেও এই ধরনের ঘটনা থেমে নেই। জেলা প্রশাসন রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট শরনার্থী ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করবে।

তিনি আরও জানান, সোমবার সকাল ৭টার দিকে আটককৃত ১৬ জনকে বিজিবির টহল দল সীমান্ত এলাকা থেকে ধরে আনে। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে, এদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি। যাচাই-বাছাই শেষে যথাযথ প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, বিজিবি ১৬ জনকে থানায় হস্তান্তর করেছে। যাচাই-বাছাই শেষে বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে এবং রোহিঙ্গাদের সংশ্লিষ্ট দফতরে হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর