শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

যুক্তরাষ্ট্র হামলার শিকার হলে জবাব হবে ‘নজিরবিহীন’, ইরানকে ট্রাম্প

অনলাইন ডেস্ক / ১৬৮ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি জানান, যুক্তরাষ্ট্র যদি হামলার শিকার হয়, তাহলে ‘নজিরবিহীন’ পাল্টা হামলা চালানো হবে।

রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যদি ইরান আমাদের ওপর কোনো ভাবে বা আকারে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি তোমাদের ওপর এমনভাবে নেমে আসবে যা আগে কখনও দেখা যায়নি।’


একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তবে আমরা সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি!!!’

ইরানের ওপর করা ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই জানিয়ে তিনি বলেন, ‘আজ রাতে ইরানের ওপর করা হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক ছিল না।’

এদিকে, তেহরানের প্রতিশোধমূলক হামলা বন্ধ করতে ইসরায়েলকে সাহায্য না করার জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সতর্ক করেছে ইরান।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর