বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ টাকা ও প্রাইভেটকার জব্দ লাউয়াছড়ায় দেখা গেলো বিরল উল্টোলেজি বানর কমলগঞ্জে ৫০০ টাকা মজুরি ও চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্যসহ দুজনকে জরিমানা ও কারাদণ্ড দেওরাছড়া চা বাগানে ৬ সপ্তাহ ধরে বন্ধ মজুরি, চা-শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ

সিলেটে অসহনীয় গরম, যেমন থাকবে শনিবারের আবহাওয়া

অনলাইন ডেস্ক / ১৪৮ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ জুন, ২০২৫
৩৬ জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। ছবি: সংগৃহীত

সিলেটে শুক্রবারও ছিল অসহনীয় গরম। সারাদিনে দু’একবার মেঘের আড়ালে সূর্য লুকালেও কাজের কাজটি হয়নি। বৃষ্টির জন্য অপেক্ষা যেনো আর ফুরাচ্ছেইনা।সিলেট বিভাগের ভ্রমণ গাইড

অথচ আবহাওয়ার পূর্বাভাসে প্রতিদিন বলা হচ্ছে সিলেটের কোনো কেনো স্থানে বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১৩ জুন) সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা আগের দিনের চেয়ে কিছুটা কম ছিল। আগের দিন বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আর শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডে পরিবর্তন হয়েছে বড়োসড়ো। মানে বেড়েছে। বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আর শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস!

এ অবস্থায় বলতে গেলে জনজীবনে রীতিমতো হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। বাড়ছে রোগজীবানুর প্রকোপ। এমনিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক বিরাজ করছে সারাদেশে। তার উপর গরমজনিত নানা রোগের উপদ্রবও বেড়েই চলেছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জীবন এখন বেশ হুমকিতে পড়েছে।

এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবেনা। তবে শনিবার দিনের তাপমাত্রা কিছুটা হলেও হ্রাস পেতে পারে।

আর বৃষ্টির বিষয়ে তারা জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হাল্কা থেকে মাঝারি, কোথাও আবার বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝড়ো হাওয়ার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সিলেটবাসী এখন অধির আগ্রহে বৃষ্টির অপেক্ষায়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর