সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা

সিলেট রেঞ্জে চালু হলো অনলাইন জিডি

অনলাইন ডেস্ক / ১৯৬ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫

সিলেট রেঞ্জের সকল জেলার সকল থানায় রবিবার (১ জুন) চালু হলো অনলাইন জিডি সেবা। প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না এসে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ‌।

বর্তমানে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জের সকল থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে।

উল্লেখ্য, ইতোপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত।

আজ রবিবার থেকে সিলেট রেঞ্জের সকল জেলার সকল থানায় অনলাইনে জিডি করা যাবে। পর্যায়ক্রমে অন্যান্য রেঞ্জ ও মেট্রোতেও অনলাইন জিডি সেবা চালু হবে।

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। এ হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে।

বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর