সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর

কমলগঞ্জে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ১৩৫ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ মে, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা আইসিটি অফিসার রকিবুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু প্রমুখ।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক অংশগ্রহণ করেন। এসময় সাইবার নিরাপত্তা, অনলাইন প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়। তথ্যপ্রযুক্তির নিরাপদ ও সচেতন ব্যবহারে সবাইকে আন্তরিক থাকার আহ্বান জানানো হয় এই কর্মশালায়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর