শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত ঈদের পর: যুক্তরাজ্য বিএনপির সভাপতি

অনলাইন ডেস্ক / ১৫৫ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ঈদুল আজহার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

রোববার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা কার্যালয় পরিদর্শনকালে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় এম এ মালিক বলেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। দেশের জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হাজার হাজার কোটি ডলার পাচারের অভিযোগ রয়েছে। সব কিছুর বিচার করতে হবে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি তিনি ঘোষণা দেন- আগামী জাতীয় নির্বাচনে তিনি সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হবেন।

সাংবাদিকদের উদ্দেশে এমএ মালিক বলেন, সাংবাদিকরা সবসময়ই জাতির ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন, যা গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। আমরা সবসময় সাংবাদিকদের পাশে থাকব।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- ইমজার সভাপতি ও যমুনা টিভির ভিডিও জার্নালিস্ট আশরাফুল কবীর, সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির সাকিব আহমদ মিঠু, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ও সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, আরটিভির ব্যুরো প্রধান কামকামুর রাজ্জাক রুনু, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, প্রেস ক্লাবের সহ-সভাপতি ও ইমজা নিউজ ডটকমের সম্পাদক বাপ্পা ঘোষ চৌধুরী, ইমজার সাবেক সভাপতি যমুনা টিভির ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, সাবেক সভাপতি চ্যানেল এস এর ব্যুরো প্রধান মইনউদ্দিন মঞ্জু, সাবেক সভাপতি ও এনটিভির ব্যুরো প্রধান সজল ছত্রী, ইমজার সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির আনিস রহমান, ইমজার সাবেক সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান মঞ্জুর আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ও এখন টিভির ব্যুরো প্রধান গোলজার আহমদ, চ্যানেল আইর ব্যুরো প্রধান সাদিকুর রহমান সাকী, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান প্রত্যুষ তালুকদার, ইমজার সিনিয়র সদস্য এস আলম আলমগীর, এস সুটন সিংহ, ইকবাল মুন্সী, দিপক বৈদ্য, শামীম হোসাইন সামি, শুভ্র দাশ কাইয়ুম উল্লাস, মৃণাল কান্তি দাশ, আজহার উদ্দিন শিমুল, নয়ন নিমু প্রমুখ।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর