শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

গাজীপুরে গাড়িতে হামলা, আহত হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক / ১৮৬ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫

গাজীপুর নগরে চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সন্ধ্যায় এই হামলার সময় গাড়িতে থাকা হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে।

গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। আমরা কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

হামলায় গাড়ির কাচ ভেঙে যায়

হামলায় গাড়ির কাচ ভেঙে যায়ছবি: সংগৃহীত

এদিকে এনসিপির আরেক মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’

নাম প্রকাশ না করার শর্তে গাজীপুরের এক পুলিশ কর্মকর্তা জানান, হাসনাত আব্দুল্লাহর বর্তমানে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় আইইউটির ভেতরে নিরাপদে আছেন। তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর