সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে কমলগঞ্জে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ১৭ জুন মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ কমলগঞ্জে ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

কুলাউড়ায় আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১১৩ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে পৌরসভাস্থ আলালপুরের তার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কামরুল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

থানা সূত্রে জানা যায়, কামরুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় থানায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানাপুলিশের একটি বিশেষ দল আলালপুরস্থ কামরুলের বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানকালে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার ও ডিবির ওসি আবু জাফর মোহাম্মদ কবির উপস্থিত ছিলেন।

ওসি মো. গোলাম আপছার জানান, দেশব্যাপী অস্থিতিশীল পরিবেশ রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর চলা অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে এজাহারনামীয় আসামি কামরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কামরুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর ছোটভাই। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর