বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত: ৭ মামলায় জরিমানা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে-ক্রীড়া প্রতিমন্ত্রী কমলগঞ্জে পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু মৌলভীবাজারে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ‘ক্যাম্প প্রশিক্ষণ’ অনুষ্ঠিত কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত কমলগঞ্জে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে পুলিশের মতবিনিময় সভা মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ৫ গুণীজন কমলগঞ্জে এলপিজি সিলিন্ডার বিক্রিতে অনিয়ম; তিন প্রতিষ্ঠানকে জরিমানা কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন এনসিপি নেতা সামায়েল

কমলগঞ্জে এলপিজি সিলিন্ডার বিক্রিতে অনিয়ম; তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি, মৌলভীবাজার: / ১৮৫ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না টাঙানো, পাকা ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগে এসব জরিমানা করা হয়।

রোববার (৪ অক্টোবর) উপজেলার শমশেরনগর বাজার, লামাবাজার ও স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শমশেরনগরের লামাবাজার, স্টেশন রোড ও বাজারের বিভিন্ন এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারের পাইকারি ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, পাকা ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে লামাবাজারের ওম ট্রেডার্সকে ৩ হাজার টাকা, স্টেশন রোডের চৌধুরী ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং সায়েম হার্ডওয়্যারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি না করা এবং অবৈধভাবে সিলিন্ডার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে ভোক্তাদের স্বার্থ রক্ষায় মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের যথাযথ ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর