শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে রাতের আঁধারে ১৪টি গাছ সাবাড় শ্রীমঙ্গলে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন শান্তিপূর্ণ পূজার প্রত্যয়ে কমলগঞ্জে আনসার-ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার আ.লীগ নেতা মনি মাথায় কালো কাপড়, হাতে কালো পতাকা-পূজার বোনাসের দাবিতে চা শ্রমিকের আন্দোলন ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ – কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুলাউড়ায় পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন, স্মারকলিপি ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা কমলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত; বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা

কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৬৯ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

​

মৌলভীবাজারের কমলগঞ্জে রহস্যজনক সড়ক দুর্ঘটনায় মো. সুহেল মিয়া নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে মোটরসাইকেলটি ঠিক কীভাবে দুর্ঘটনার শিকার হলো, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

​নিহত সুহেল মিয়া কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসিদ আলীর ভাগিনা। ছোটবেলাতেই পিতৃহীন হওয়া সুহেল মায়ের নিখোঁজ ও করুণ মৃত্যুর পর আত্মীয়-স্বজনদের আশ্রয়েই বেড়ে উঠেছিলেন।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় চড়ে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জের দিকে ফিরছিলেন নিহত সুহেলের খালাতো ভাই মো. মতিন মিয়া, ফরহাদ মিয়াসহ কয়েকজন যাত্রী। পথিমধ্যে কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় সড়কের ওপর একটি মোটরসাইকেলসহ এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। তাৎক্ষণিকভাবে অটোরিকশা থামিয়ে কাছে গিয়ে তারা যুবকটিকে সুহেল বলে শনাক্ত করেন।

​পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত সুহেলকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।

​তবে সুহেলের মোটরসাইকেলটি কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি কেউ। অন্য কোনো যানের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে, নাকি নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে গিয়েছিলেন—তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

​এদিকে অকালে সুহেলের এমন করুণ মৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর