শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

কুলাউড়ায় শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত

হালচাল ডেস্ক / ৫৯ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬




মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জমকালো আয়োজনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সাদিক কায়েম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ডাকসু ভিপি সাদিক কায়েম দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি ও নাগরিক সংকট নিয়ে কথা বলেন। রাজনৈতিক নেতৃত্বের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “ক্ষমতায় যাওয়ার আগে অনেক নেতা দেশপ্রেম ও দেশের কল্যাণের কথা বলেন। কিন্তু ক্ষমতায় বসে তারাই হাজার কোটি টাকা লুটপাটে জড়িয়ে পড়েন।”

তিনি জুলাই সনদ বাস্তবায়ন, ফ্যাসিবাদের বিচার এবং চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের জোর দাবি জানান। এছাড়া দেশের সংকট উত্তরণে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের আহ্বান জানান তিনি। একই সাথে শিক্ষার্থীদের অধিকার সচেতন হয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার তাগিদ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন সরকারি চাকরিতে নিয়োগ বৈষম্যের তীব্র অভিযোগ তোলেন। তিনি বলেন, “চাকরিপ্রার্থীরা লিখিত ও মৌখিক পরীক্ষার সব ধাপ সফলভাবে পার করার পরও পুলিশ ভেরিফিকেশনের নামে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে। প্রার্থীরা জানেনই না তাদের কী অপরাধে বাদ দেওয়া হলো—এই বৈষম্য অবিলম্বে বন্ধ করতে হবে।”
সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “এ অঞ্চলের তরুণদের মাঝে মেধা বিকাশের চেয়ে বিদেশে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায়। অনেকেই দেশে বড় বাড়ি ও বিলাসী জীবনযাপনকে অগ্রাধিকার দেন। তবে দেশকে এগিয়ে নিতে হলে তরুণ প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞান ও দক্ষতায় স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে হবে।”

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় কুলাউড়া সরকারি কলেজ শাখা ও জেলা শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর