বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত: ৭ মামলায় জরিমানা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে-ক্রীড়া প্রতিমন্ত্রী কমলগঞ্জে পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু মৌলভীবাজারে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ‘ক্যাম্প প্রশিক্ষণ’ অনুষ্ঠিত কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত কমলগঞ্জে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে পুলিশের মতবিনিময় সভা মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ৫ গুণীজন কমলগঞ্জে এলপিজি সিলিন্ডার বিক্রিতে অনিয়ম; তিন প্রতিষ্ঠানকে জরিমানা কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

শ্রীমঙ্গলে ৮টার পর দোকান খোলা রাখায় প্রশাসনের অভিযান

হালচাল ডেস্ক / ১০৮ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬


মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর জরুরি প্রয়োজনীয় দোকান ছাড়া অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে শ্রীমঙ্গল উপজেলা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে জরুরি প্রয়োজনীয় দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রাখার কথা। তবে অভিযানের সময় কয়েকটি দোকান খোলা থাকতে দেখা যায়। এ সময় দোকান মালিক ও ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। অভিযানে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) মো. জাবেদ হোসেন এবং শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম ব্যবসায়ীদের রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করার সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

মিনহাজুল ইসলাম বলেন, ‘সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। প্রথম পর্যায়ে ব্যবসায়ী ও দোকান মালিকদের সতর্ক করা হচ্ছে। সবাইকে রাত ৮টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনা মেনে চলতে হবে। পরবর্তী অভিযানে নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর