বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত: ৭ মামলায় জরিমানা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে-ক্রীড়া প্রতিমন্ত্রী কমলগঞ্জে পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু মৌলভীবাজারে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ‘ক্যাম্প প্রশিক্ষণ’ অনুষ্ঠিত কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত কমলগঞ্জে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে পুলিশের মতবিনিময় সভা মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ৫ গুণীজন কমলগঞ্জে এলপিজি সিলিন্ডার বিক্রিতে অনিয়ম; তিন প্রতিষ্ঠানকে জরিমানা কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন এনসিপি নেতা সামায়েল

মৎস্যসম্পদ বৃদ্ধিতে কমলগঞ্জে ৩০৩ কেজি পোনা মাছ অবমুক্ত

হালচাল ডেস্ক / ৯২ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬


প্রাকৃতিক মৎস্যসম্পদ বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে মৌলভীবাজারের কমলগঞ্জে ১০টি প্রাতিষ্ঠানিক পুকুর ও সরকারি জলাশয়ে ৩০৩ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৬–২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, অতিরিক্ত উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক, জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্যসম্পদ বাড়ানোর অংশ হিসেবে উপজেলার নির্বাচিত ১০টি প্রতিষ্ঠানের পুকুর ও সরকারি জলাশয়ে পর্যায়ক্রমে এই ৩০৩ কেজি পোনা মাছ ছাড়া হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, এ উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষিত হবে। এ সময় জলাশয়গুলোর পরিবেশ বজায় রাখা এবং অবমুক্ত করা পোনার সুষ্ঠু পরিচর্যার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর