শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকার সেগুন গাছ চুরি কমলগঞ্জে ওয়ার্ড বিএনপি’র কাউন্সিল সম্পন্ন কমলগঞ্জে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ প্রতিমন্ত্রী বারীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত নারীর মৃত্যু

মাধবপুর থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১৫ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টার মাথায় সিলেটের শাহপরান এলাকায় এক স্কুলছাত্রকে ফেলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া কিশোরের নাম সৈয়দ সাদাফ, উপজেলার নোয়াপাড়া এলাকার সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ে সে।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে তিন-চারজনের একটি দল সাদাফের মাথায় আঘাত করে তাকে জোর করে একটি হাইএস গাড়িতে তুলে নেয়। এরপর দীর্ঘ সময় বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়ানো হয় তাকে। সাদাফের ভাষ্য, গাড়িতে থাকা লোকজন নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছিল। রাত শেষ হওয়ার আগমুহূর্তে সিলেটের জাফলং সড়ক ঘেঁষা শাহপরান এলাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে চলে যায় অপহরণকারীরা।

পরদিন সকালে এলাকাবাসী ও এক সিএনজি অটোরিকশাচালকের চোখে পড়ে তার অবস্থান, এরপর খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা।

মাধবপুর থানার ওসি সোহেল রানা এ বিষয়ে বলেন, অপহরণের বিষয়টি আমি শুনিনি। এ ঘটনায় থানায় কেউ কোনো সাধারণ ডায়েরিও (জিডি) করেনি। তবে অভিভাবকদের সন্তানদের বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর