রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার

শ্রীমঙ্গল সংবাদদাতা / ৫৯ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধানক্ষেতে কাজ করার সময় একটি অজগর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন কৃষি শ্রমিকরা। পরবর্তীতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন।

​বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া বাগান রোড সংলগ্ন একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শ্রমিকরা ধান কাটার কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি বড় আকারের সাপ দেখতে পেয়ে তারা ভয়ে কাজ বন্ধ করে দেন এবং চিৎকার শুরু করেন। বিষয়টি আশপাশের স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

​খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা নিশ্চিত করেন যে এটি একটি অজগর সাপ। পরে অত্যন্ত সতর্কতার সাথে সাপটিকে ধানক্ষেত থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

​উদ্ধার অভিযানের পর অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগ জানিয়েছে, সাপটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে সেটিকে বনে অবমুক্ত করা হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর