রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

হালচাল ডেস্ক / ৫৪ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আবাসিক এলাকার বসতবাড়ি থেকে অত্যন্ত বিষধর ‘শঙ্খিনী’ (শাঁখামুটি) সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

​মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের পূর্বাশা আবাসিক এলাকার বাসিন্দা গোপাল গোস্বামীর বসতঘরে সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। বিষধর সাপের উপস্থিতিতে পরিবার ও আশপাশের লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে নাহিদ নামের স্থানীয় এক বাসিন্দা বিষয়টি শ্রীমঙ্গলে অবস্থিত ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’ এ জানান।

​খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। তারা অত্যন্ত সতর্কতার সাথে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত সাপটি আন্তর্জাতিকভাবে ‘ব্যান্ডেড ক্রেইট’ (Banded Krait) নামে পরিচিত অত্যন্ত বিষধর জাতের শঙ্খিনী সাপ।

​উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, সাপটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে সেটিকে বনে অবমুক্ত করা হবে। বসতবাড়িতে বিষধর সাপ দেখতে পেলে আতঙ্কিত হয়ে সেটিকে না মেরে বন বিভাগ বা বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীদের খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশকর্মীরা।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর