শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু বহিষ্কার শ্রীমঙ্গলে সাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড টাকা ছাড় দেন না ডিএফও: সিপিজি সদস্যদের ৫ মাসের বেতন বকেয়া মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ শ্রীমঙ্গলে ধুলাবালি থেকে স্বস্তি দিতে সড়কে পৌরসভার পানি ছিটানোর উদ্যোগ ধলই সীমান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কমলগঞ্জে এক রাতে মসজিদের দানবাক্সসহ ৭ দোকানে দুর্ধর্ষ চুরি

কমলগঞ্জে ২০০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল ‘আল-ইখলাস’

হালচাল ডেস্ক / ১৪৬ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

​

মৌলভীবাজারের কমলগঞ্জে আল-ইখলাস যুব সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​দিনব্যাপী এই ক্যাম্পে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজের রক্তের গ্রুপ জানার গুরুত্ব, নিয়মিত রক্তদানে উদ্বুদ্ধকরণ এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

​ক্যাম্পে উপস্থিত ছিলেন আল-ইখলাস যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহিন মিয়া, সহ-সভাপতি মাজহারুল ইসলাম শাফি, সাধারণ সম্পাদক রুমেল মিয়া, সাংগঠনিক সম্পাদক আলামিন হাসান মাহি, অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুক মিয়া, দপ্তর সম্পাদক মো. রাহেল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম, সদস্য আকাশ আহমেদ ও জাবেদ আহমেদসহ সংগঠনের অন্যান্য কর্মীরা।

​অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক রাসেল হাসান বখত, ব্যবসায়ী সোলাইমান উদ্দিন, সেচ্ছাসেবী ও সাংবাদিক সাইদুল ইসলাম, জান্নাতুল জেনি, রাজ, মুস্তাকিন, তোফায়েল আহমেদ মোতাহের এবং আব্দুল মুকিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

​আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, তরুণ প্রজন্মকে মানবিক কাজে সম্পৃক্ত করা এবং রক্তের অভাবে যাতে কোনো মুমূর্ষু রোগীর প্রাণ সংকটে না পড়ে, সেই সচেতনতা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর