রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে কিশোর ও ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক / ১১৩ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬




মৌলভীবাজারের কমলগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোর ও এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার পতনঊষার ইউনিয়নের বলরামপুর গ্রামের রাহুল ইসলাম রিপন (১৪) এবং একই এলাকার ইউপি সদস্য আব্দুল মুমিন (৪০)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ২৬ দিন আগে ওই কিশোরী ধর্ষণের শিকার হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। ঘটনার পরপরই বিষয়টি স্থানীয় পর্যায়ে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। তবে দীর্ঘ দিনেও কোনো সুরাহা না হওয়ায় শনিবার (১৬ আগস্ট) রাতে ভুক্তভোগীর মা রেহেনা আক্তার কমলগঞ্জ থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর রাতেই (আনুমানিক রাত ২টা) পতনঊষার ইউনিয়নের বলরামপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রাহুল ইসলাম লিমন ও ইউপি সদস্য আব্দুল মুমিনকে আটক করে পুলিশ।


ভুক্তভোগীর মা বলেন, ঘটনার পর স্থানীয়ভাবে সমাধানের জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনো বিচার না পেয়ে শেষ পর্যন্ত আমি আইনের আশ্রয় নিয়ে মামলা করেছি।



কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, ভুক্তভোগীর মায়ের এজাহারের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু হয়েছে। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার প্রায় ২৬ দিন পর মামলা দায়েরের কারণ এবং আনীত সব অভিযোগ তদন্তের আওতায় এনে যাচাই-বাছাই করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর