কমলগঞ্জে লোকনাথ সেবা সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা
মৌলভীবাজারে কমলগঞ্জে ধর্মীয় ও সামাজিক সংগঠন ‘লোকনাথ সেবা সংঘ’-এর নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ী নাটমণ্ডপে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অরুণ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামল চন্দ্র দাশ। এতে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য দেন প্রাণেশ নাগ এবং প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন চন্দন রায়।
অলক দেব ও সঞ্চয় দেবের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রণীত রঞ্জন দেবনাথ, প্রদীপ দত্ত রেন্টু, আসহাবুজ্জামান শাওন ও আহমেদুজ্জামান আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বরণ করে নেওয়া হয়। বক্তারা লোকনাথ সেবা সংঘের মানবকল্যাণমূলক ও ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং নবগঠিত কমিটির সার্বিক সাফল্য কামনা করেন।







