বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুটের বিশাল অজগর উদ্ধার

হালচাল ডেস্ক / ৭৯ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬



মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবাসিক লোকালয়ে চলে আসা প্রায় ১৮ ফুট দীর্ঘ ও বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে শ্রীমঙ্গল পৌর এলাকার ৫ নম্বর পুল সংলগ্ন বন্ধন কমিউনিটি সেন্টারের পাশের সড়কে সাপটি দেখতে পান স্থানীয় বাসিন্দা ওয়াশিম মিয়া। বিষয়টি জানাজানি হলে মুহূর্তের মধ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় উত্তেজনাবশত কয়েকজন সাপটিকে আঘাত করার চেষ্টা চালান।

পরে সচেতন প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা দক্ষ হাতে ও নিরাপদ উপায়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারকারীরা জানান, অজগরটি দৈর্ঘ্যে প্রায় ১৮ ফুট এবং এর আনুমানিক ওজন ৩০ থেকে ৩৫ কেজি। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করি। দীর্ঘ প্রচেষ্টায় এটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পর অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, অজগরটির শারীরিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এটিকে দ্রুতই উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, অজগর একটি অবিষধর প্রাণী এবং উস্কানি না দিলে এরা সচরাচর মানুষের কোনো ক্ষতি করে না। তাই লোকালয়ে বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে সেগুলোকে পিটিয়ে না মেরে দ্রুত বন বিভাগ বা বিশেষজ্ঞ উদ্ধারকারী দলকে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর