শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকার সেগুন গাছ চুরি কমলগঞ্জে ওয়ার্ড বিএনপি’র কাউন্সিল সম্পন্ন কমলগঞ্জে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ প্রতিমন্ত্রী বারীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত নারীর মৃত্যু

তৃণমূলকে শক্তিশালী করার লক্ষে কমলগঞ্জে বিএনপির ৯টি ইউনিয়ন কমিটি ঘোষণা

হালচাল ডেস্ক / ১০৩ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬



মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার ৯টি ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। উপজেলা বিএনপির এক সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

গত ১৪ জুলাই উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান এবং যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের যৌথ স্বাক্ষরে এই ১১ সদস্যবিশিষ্ট ইউনিয়নভিত্তিক আহ্বায়ক কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়। দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত, ত্যাগী, পরীক্ষিত এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্য নেতাদের মূল্যায়ন করে এই কমিটিগুলো গঠন করা হয়েছে।

১নং রহিমপুর ইউনিয়নের আহ্বায়ক ইলিয়াছ মিয়া ও সদস্য সচিব শাহরিয়ার চৌধুরী লিটন, ২নং পতনঊষার ইউনিয়নের আহ্বায়ক আব্দুস শহীদ ও সদস্য সচিব জুনেদ আহমদ, ৩নং মুন্সীবাজার ইউনিয়নের আহ্বায়ক বরাত আলী ও সদস্য সচিব নওরুজ মিয়া, ৪নং শমসেরনগর ইউনিয়নের আহ্বায়ক জয়নাল আবেদিন ও সদস্য সচিব আহমদুর রহমান খোকন, ৫নং কমলগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক সিরাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক হারিছুর রহমান, ৬নং আলীনগর ইউনিয়নের আহ্বায়ক লক্ষী মোহন সিংহ ও যুগ্ম আহ্বায়ক আলিক মিয়া, ৭নং আদমপুর ইউনিয়নের আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য সচিব নজরুল ইসলাম মনির, ৮নং মাধবপুর ইউনিয়নের আহ্বায়ক শাহ ইকবাল হোসেন ও সদস্য সচিব আব্দুল মন্নান, ৯নং ইসলামপুর ইউনিয়নের আহ্বায়ক হেলিম মিয়া ও যুগ্ম আহ্বায়ক সুন্দর আলি।

৩০ দিনের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ
উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, আসন্ন উপজেলা কাউন্সিলকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নবগঠিত প্রতিটি ইউনিয়ন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে নিজ নিজ এলাকার ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন সম্পন্ন করে উপজেলা বিএনপির কাছে জমা দেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির শীর্ষ নেতারা আশা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের সমন্বয়ে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। এই কমিটিগুলো দলের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে কার্যকর ভূমিকা পালন করবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর