শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু বহিষ্কার শ্রীমঙ্গলে সাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড টাকা ছাড় দেন না ডিএফও: সিপিজি সদস্যদের ৫ মাসের বেতন বকেয়া মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ শ্রীমঙ্গলে ধুলাবালি থেকে স্বস্তি দিতে সড়কে পৌরসভার পানি ছিটানোর উদ্যোগ ধলই সীমান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কমলগঞ্জে এক রাতে মসজিদের দানবাক্সসহ ৭ দোকানে দুর্ধর্ষ চুরি

শ্রীমঙ্গলে সিএনজিভর্তি মদসহ মাদক কারবারি আটক

হালচাল ডেস্ক / ৬৭ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ১৭ কার্টন দেশীয় মদ ও একটি সিএনজি অটোরিকশাসহ অমিত সতনামি (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

সোমবার (১৩ জুলাই) ভোরে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর গ্রামে এই ঘটনা ঘটে। আটক অমিত সতনামি উপজেলার জেরিন চা বাগানের স্বপন সতনামীর ছেলে।

রাধানগর এলাকার মাদকবিরোধী টিমের সদস্য আবুল হাসেম জানান, সোমবার ভোরে একটি সিএনজি অটোরিকশা (মৌলভীবাজার-থ ১৩১৪০১) চারপাশ পর্দা (ত্রিপল) দিয়ে ঢেকে রাধানগর সড়ক দিয়ে যাচ্ছিল। লকডাউন ও ভোরের আলো ফোটার আগে এভাবে পর্দা ঢাকা গাড়ি দেখে স্থানীয় মাদকবিরোধী টিমের সদস্যদের সন্দেহ হয়। তারা গাড়িটির গতিবিধি রোধ করে তল্লাশি চালান। এ সময় গাড়ি থেকে ১৭ কার্টন মদ উদ্ধার করা হয় এবং চালকের আসনে থাকা অমিত সতনামিকে আটক করা হয়। পরে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আসামিসহ গাড়ি ও মাদক জব্দ করে থানায় নিয়ে যায়।


তিনি আরও বলেন, এলাকাকে মাদক মুক্ত করতে আমাদের টিম নিয়মিত পাহারা দেয়। সন্দেহজনক গাড়িটি থামিয়ে তল্লাশি করতেই থলের বিড়াল বেরিয়ে আসে।

শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হারুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক অমিত স্বীকার করেছে যে সে খাইছড়া চা বাগান থেকে এই মদ কিনে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাধানগর এলাকায় নিয়ে যাচ্ছিল। এ সময় সিএনজি থেকে ১৭ কার্টনে থাকা মোট ২০৪ বোতল দেশীয় কেরু মদ জব্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাধানগর এলাকাবাসীর সহায়তায় সোমবার ভোরে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ১১ হাজার টাকা। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর