রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

মৌলভীবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

হালচাল ডেস্ক / ৫৬ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬


মৌলভীবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় এই আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদটির উদ্বোধন করা হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত এই কেন্দ্রটি উদ্বোধনের মাধ্যমে জেলায় ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসক তোহিদুজ্জামান পাভেল-এর সভাপতিত্বে এবং অবসরপ্রাপ্ত শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মুনিমুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মামুন আল ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন প্রমুখ।

এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি ইবাদতের স্থানের পাশাপাশি এই অঞ্চলে ইসলামি মূল্যবোধের প্রসার, কুসংস্কার দূরীকরণ এবং একটি জ্ঞানভিত্তিক ও সম্প্রীতিময় সমাজ গঠনে কাজ করবে।

আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই দৃষ্টিনন্দন স্থাপত্যটি দেখতে উদ্বোধনের দিন থেকেই স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর