শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

কমলগঞ্জে নিখোঁজের পরদিন ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

হালচাল ডেস্ক / ৬১ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের পরদিনই ধলাই নদী থেকে তামিম ইকবাল নামে ৫ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল এলাকার ধলাই নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তামিম উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামের জমসেদ মিয়ার একমাত্র পুত্র। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা-মা। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার কাটাবিল গ্রামের বাড়ির পাশে নিজের ক্ষেতের ধান কাটছিলেন জমসেদ মিয়া। সারাদিন ক্ষেতের ধান কাটার সময় বাবার সাথেই ছিল একমাত্র সন্তান তামিম। সন্ধ্যার পর বাড়ির সামনে গ্রামীণ সড়ক সংস্কারের কাজ দেখার সময় তামিমের শরীরে কাদা ছিটকে পড়ে। এরপর সে বাড়িতে গিয়ে তার পরনের টি-শার্ট খুলে ঘরের বাইরে বের হয়। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

আজ রবিবার দুপুরে ধলাই নদীর কাটাবিল এলাকায় একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে শিশু তামিমের মরদেহ উদ্ধার করা হয়। তবে ঘটনাটি হত্যাকাণ্ড নাকি পানিতে ডুবে মৃত্যু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধলাই নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা-মায়ের বুকফাটা আর্তনাদে পুরো কাটাবিল গ্রামে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর