বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

তরুণের হাত ধরে কমলগঞ্জে অবহেলিত রাস্তার সংস্কার কাজের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট / ১৬২ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬




মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা ‘আলীনগর বস্তি’র রাস্তার দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান হতে চলেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত এই রাস্তার সংস্কার কাজ।

দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দে লিপ্ত থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। রাস্তাটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে কষ্টের কোনো সীমা ছিল না। এলাকাবাসীর এই কষ্ট লাঘব করতে এবং জনদুর্ভোগ দূর করতে স্বউদ্যোগে এগিয়ে আসেন এলাকার কৃতি সন্তান, তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক জালাল আহমেদ আবেদ।

জানা গেছে, কোনো রাজনৈতিক পদ-পদবি না থেকেও শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি এই রাস্তার সংস্কারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। সরকারের বিভিন্ন দপ্তরে নিরলস যোগাযোগ ও দৌড়ঝাঁপের মাধ্যমে অবশেষে রাস্তাটির সংস্কার কাজ পাসের ব্যবস্থা করেন এবং আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।


স্থানীয় বাসিন্দারা বলেন, “আমাদের এলাকার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে চরম অবহেলিত অবস্থায় ছিল। রাজনীতি বা ক্ষমতার বাইরে থেকেও জালাল আহমেদ আবেদ এলাকার সামাজিক উন্নয়নে যে অবদান রেখেছেন, তা সত্যিই অতুলনীয়। এটি শুধু একটি রাস্তার সংস্কার নয়, বরং সমাজের প্রতি একজন সচেতন তরুণের দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। আমরা আবেদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এ বিষয়ে তরুণ সমাজসেবক ও উদ্যোক্তা জালাল আহমেদ আবেদ তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি পড়াশোনার পাশাপাশি সমাজ এবং মানুষের কল্যাণে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করে যাচ্ছি। মানুষের সেবা এবং সমাজের উন্নয়ন করার সত্যিকারের ইচ্ছে থাকলে যে রাজনীতির বাইরে থেকেও তা করা সম্ভব—এই কাজটি তারই প্রমাণ। সমাজ ও দেশের প্রতি আমাদের সবারই কিছু দায়বদ্ধতা আছে। আমি মনে করি, প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে এলাকার উন্নয়নে এগিয়ে আসা উচিত।”

রাস্তার সংস্কার কাজ শুরু হওয়ায় আলীনগর ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, জালাল আহমেদ আবেদের মতো তরুণরা এগিয়ে এলে সমাজের চিত্র দ্রুত বদলে যাবে।



এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর