শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র

কমলগঞ্জে শুরু হলো “ভূমি সেবা সপ্তাহ ২০২৬”

সালাহউদ্দিন শুভ / ৬২ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সেবা সপ্তাহের শুভ সূচনা করেন মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।


প্রধান অতিথি মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, “ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে নাগরিকরা সরাসরি তাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজে গ্রহণ করতে পারবেন। সরকারের ডিজিটালাইজেশন উদ্যোগের ফলে ভূমি অফিসের সেবায় স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে কার্যক্রম সম্পন্ন হচ্ছে। আমরা চাই সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির সম্মুখীন না হন। এমন সেবা সপ্তাহ গুলো মানুষের জন্য সত্যিকারের সহায়ক হতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বক্তব্যে বলেন, “সেবা সপ্তাহ চলাকালীন জনগণ অনলাইন ও সরাসরি ভিত্তিক সেবা গ্রহণে সুবিধা পাবেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ সহজে ভূমি সেবা পান।”

সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ জানান, “কমলগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা ভূমি অফিসে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ পালন করা হবে। এ সময় নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান বা পর্চার আবেদন সহ বিভিন্ন ডিজিটাল সেবা ও পরামর্শ তাৎক্ষণিকভাবে প্রদান করা হবে।”

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই মেলায় সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল এবং সেবা গ্রহণে ব্যাপক আগ্রহ দেখা যায়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর