শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ ভারতের কাছে হস্তান্তর

ডেস্ক রিপোর্ট / ৫১ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিক নিত্যানন্দ মালাকারের (৩৫) মরদেহ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কুলাউড়া থানা পুলিশ এই বিষয়টি নিশ্চিত করেছে। থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, মরদেহ হস্তান্তরের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) বিকেলে কুলাউড়ার মনু নদী থেকে নিত্যানন্দ মালাকারের মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলা শহরের বাসিন্দা নিত্যানন্দের মরদেহ তাঁর দেশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উভয় দেশের স্থলবন্দর কর্মকর্তাসহ পুলিশ, বিজিবি ও বিএসএফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর