বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭ পলাতক আসামী

ডেস্ক রিপোর্ট / ৪৮ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার (১২ মে) এক বিশেষ অভিযানে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করেছে। অভিযানে কমলগঞ্জ উপজেলা বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে আটক করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের সাজা কার্যকর রয়েছে। অন্য চারজনও বিভিন্ন মামলা সংক্রান্ত ওয়ারেন্টভুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, ‘পুলিশের এই অভিযান স্থানীয় জনগণকে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিশ্চিত করতে নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি, সকল পলাতক আসামীকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার।’

তিনি বলেন, বুধবার সকালে সকল আসামীদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর