রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময়

ডেস্ক রিপোর্ট / ৭০ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে পর্যটন শিল্পের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে রিসোর্ট মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭মে) উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।

উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। সভায় উপজেলার বিভিন্ন হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে চা-বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, আদিবাসী সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দেশ-বিদেশের পর্যটকদের কাছে এ অঞ্চল দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তাই পর্যটকদের নিরাপত্তা, পরিচ্ছন্ন পরিবেশ, মানসম্মত সেবা ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। কমলগঞ্জের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এ জন্য রিসোর্ট মালিকদের পর্যটকদের প্রতি আন্তরিক আচরণ ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।’

সভায় পর্যটন শিল্পের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর