শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

হালচাল ডেস্ক / ১৬০ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬


“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। শুক্রবার সকালে জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।


সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী মানুষ ব্যানার-ফেস্টুনসহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি পরবর্তী শিল্পকলা একাডেমি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ। তিনি তার বক্তব্যে বলেন, “দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হলো শ্রমজীবী মানুষ। তাদের শ্রম ও ঘামে সচল থাকে অর্থনীতির চাকা। তাই শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”

বিশেষ অতিথির বক্তব্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (শ্রীমঙ্গল)-এর উপ-মহাপরিদর্শক তপন বিকাশ এবং পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন নিরাপদ কর্মপরিবেশের ওপর গুরুত্বারোপ করেন। শ্রমিক প্রতিনিধি আজিজুল হক সেলিম শ্রমিকদের ন্যায্য মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবি জানান।
সভায় বক্তারা প্রধানত তিনটি বিষয়ের ওপর জোর দেন, শ্রমিকদের ন্যায্য মজুরি ও পাওনা সময়মতো পরিশোধ করা। কলকারখানায় দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ সৃষ্টি। শ্রম আইন কঠোরভাবে পরিপালনের মাধ্যমে মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখা।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সচেতন নাগরিক এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই ধরনের কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সমাজে নতুন করে সচেতনতা তৈরি হবে এবং একটি টেকসই ও মানবিক কর্মপরিবেশ গড়ে উঠবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর