মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন, স্মারকলিপি ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা কমলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত; বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি ​শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি, ৭ ‘বেস্ট রিডার’কে ল্যাপটপ প্রদান কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক মৌলভীবাজারে ৯ হাজার পানগাছ ধ্বংস, ক্ষতিগ্রস্ত পুঞ্জি পরিদর্শনে পুলিশ শ্রীমঙ্গলে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ: জনরোষে পরিমল পাল মেয়ের শ্বশুরবাড়ির বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বাবার

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট / ৯৫ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী দুবাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৭৫ লাখ ১৬ হাজার ৪০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে উপরিভাগে পাথর দিয়ে কৌশলে লুকানো অবস্থায় এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

  • তবে অভিযানের সময় ট্রাকটির চালক ও তার সহযোগীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক মো. আতাউর রহমান সুজন জানান, দেশের সীমান্তে নিরাপত্তা ও আস্থা বজায় রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর