রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

সন্তানের খাবার দিতে গিয়ে জেনারেটরে ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ৮০ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে স্কুলপড়ুয়া সন্তানের জন্য দুপুরের খাবার দিতে গিয়ে জেনারেটরের মোটরে ওড়না পেঁচিয়ে শিরিনা আক্তার (৩১) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকার বন বিভাগ পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার রমজান আলীর স্ত্রী গৃহবধূ শিরিনা আক্তার ছেলে কোটচাঁদপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হাবিবের জন্য জন্য দুপুরের খাবার নিয়ে বাড়ি থেকে বের হন। পথে পাশের একটি বাড়িতে আরেক শিক্ষার্থীর খাবার নিতে গেলে দেখতে পান সেখানে বেকারির কাজ চলছিল এবং ইঞ্জিনচালিত জেনারেটর চালু ছিল। খাবার নিয়ে বের হওয়ার সময় অসাবধানতাবশত জেনারেটরের সঙ্গে তার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর