শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার

কমলগঞ্জে শিক্ষককে ‘৯৮ ব্যাচের’ রাজকীয় সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট / ৮৯ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

কমলগঞ্জে শিক্ষককে ‘৯৮ ব্যাচের’ রাজকীয় সংবর্ধন
স্মৃতিবিজড়িত স্কুল আঙিনা, অশ্রুসিক্ত চোখ আর হৃদয়ের গভীর থেকে আসা ভালোবাসায় এক অনন্য ও রাজকীয় বিদায় পেলেন কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী সিনিয়র সহকারী শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের হল রুমে ‘৯৮ ব্যাচ’-এর প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানটি এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়।

গত ১ মার্চ ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে অবসরে যাওয়া এই প্রিয় শিক্ষককে সম্মান জানাতে প্রাক্তন শিক্ষার্থীরা আয়োজন করে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের।
কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজ উদ্দিনের সভাপতিত্বে এবং ৯৮ ব্যাচের প্রাক্তন ছাত্র ব্যাংকার খন্দকার আনোয়ার মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলী, শ্রীমঙ্গল জনতা ব্যাংকের ম্যানেজার মো. সালাহ উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক আহমেদুজামান আলম, শিক্ষক মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী সেলিম উদ্দিন, রেলওয়ের সহকারী প্রকৌশলী মাহফুজ আহমেদ আজাদ, আব্দুল মছব্বির, শিক্ষক দেলওয়ার হোসেন এবং বিলকিস বেগম লাভলী প্রমুখ।


আলোচনা সভা শেষে প্রিয় শিক্ষককে ৯৮ ব্যাচের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, মানপত্র এবং বিশেষ উপহার প্রদান করা হয়। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষক কৃষ্ণ কুমার সিংহের সুদীর্ঘ শিক্ষকতা জীবনের আদর্শ এবং সমাজ গঠনে তাঁর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

অনুষ্ঠানের সবচেয়ে আবেগপূর্ণ অংশ ছিল বিদায়ের শেষ মুহূর্তটি। কোনো প্রথাগত বিদায় নয়, বরং একজন বীরের মতো করে প্রিয় শিক্ষককে বাড়ি পৌঁছে দেওয়ার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে ৯৮ ব্যাচের শিক্ষার্থীরা। বিএনসিসি (BNCC) ক্যাডেটদের সুসজ্জিত একটি দল শিক্ষককে ‘গার্ড অব অনার’ প্রদানের মাধ্যমে বিশেষ সম্মাননা জানায়।

এরপর তাকে একটি সুসজ্জিত খোলা জিপ গাড়িতে বসিয়ে রাজকীয় শোভাযাত্রার মাধ্যমে সসম্মানে তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। প্রিয় শিক্ষকের প্রতি প্রাক্তন শিক্ষার্থীদের এমন রাজকীয় সম্মান প্রদর্শন ও ভালোবাসা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর