মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন, স্মারকলিপি ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা কমলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত; বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা শ্রীমঙ্গলের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি ​শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি, ৭ ‘বেস্ট রিডার’কে ল্যাপটপ প্রদান কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক মৌলভীবাজারে ৯ হাজার পানগাছ ধ্বংস, ক্ষতিগ্রস্ত পুঞ্জি পরিদর্শনে পুলিশ শ্রীমঙ্গলে তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ: জনরোষে পরিমল পাল মেয়ের শ্বশুরবাড়ির বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বাবার

মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ৮০ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬


মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ মার্চ মাসের শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১০:৩০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইনস্ ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্বের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও অন্যান্য ইউনিটে কর্মরত সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সেগুলোর সমাধানের দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া জেলার আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মার্চ/২০২৬ মাসের কাজের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা। পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদণ্ডে কর্মদক্ষতা যাচাই করে মনোনীতদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ এসআই হিসেবে সদর মডেল থানার শিপু কুমার দাস, শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে সদর ট্রাফিকের বিশ্বজিৎ সামন্ত, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সদর মডেল থানার এএসআই মোঃ রানা মিয়া এবং
বিশেষ সম্মাননা হিসেবে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার ও আলামত উদ্ধারের জন্য কুলাউড়া থানার এসআই মোঃ মুহিত মিয়াকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও অফিসার ইনচার্জবৃন্দ।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে সকল পুলিশ সদস্যকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর