রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

মৌলভীবাজারে জুয়ার আসরে পুলিশের হানা, সরঞ্জামসহ আটক ৭

ডেস্ক রিপোর্ট / ১০৯ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ, ২০২৬



মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় সাতজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক দেড়টার দিকে শেরপুরের ঈদগাহ রোড সংলগ্ন পিয়ারা মঞ্জিলের নিচতলা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির একটি টহল দল এই বিশেষ অভিযান চালায়। অভিযানে জুয়ার আসর থেকে ৩ প্যাকেট তাস, নগদ ৭ হাজার ১০০ টাকা সহ জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

আটককৃতরা হলেন মৌলভীবাজার সদর থানার নতুনবস্তি এলাকার মো. রাব্বানি (৪০), বাবুল মিয়া (৪০), আবুল কালাম (৪০), জুয়েল মিয়া (৪০), সাইফ উদ্দিন (৩০), লিটন (৫০) এবং মকবুল মিয়া (৩৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা টাকার বিনিময়ে জুয়া খেলার কথা স্বীকার করেছেন। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩ ও ৪ ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাস অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামাজিক অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর