বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত

এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট / ১১১ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত কোরআনে হাফেজদের নিয়ে মেধা অন্বেষণমূলক প্রতিযোগিতা “এস ডি কুরআনের আলো” (সিজন-১০)। শুক্রবার (১৩ মার্চ) মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা বিরিয়ানি হাউজ এন্ড পার্টি সেন্টারে দিনব্যাপী এই অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি বোরহান উদ্দিন রুপকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর রাহমান টিপু।

জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মহী উদ্দিন আহমেদ চৌধুরী শাহিন, স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা সালেহ আহমদ, এস ডি কোরআনের আলো অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যান জহিরুল ইসলাম নোবেল, স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি আব্দুস সামাদ আজাদ।

পবিত্র কুরআন তিলাওয়াতের এই প্রতিযোগিতায় চূড়ান্ত বাছাই শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ সেরা প্রতিযোগীদেরকে বিশেষ সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয়। অংশগ্রহণকারী অন্যান্য হাফেজদেরও মেধার স্বীকৃতি হিসেবে উৎসাহিত করা হয়।

সকাল থেকে শুরু হওয়া এই আয়োজন ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত চলে। ইফতারের আগে পবিত্র কুরআনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলে ইফতার মাহফিলে অংশ নেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মের মধ্যে কুরআনের আলো ছড়িয়ে দিতে এস ডি কুরআনের আলো গত দশ বছর ধরে যে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজন হাফেজদের মেধা বিকাশে এবং সমাজ গঠনে অনন্য অবদান রাখবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সালাউদ্দিন আহমেদ,সালেহ আহমেদ তারেক, শিপন আহমেদ, আলী হুসেন, মুরাদ হাসান সৌরভ সহ বিভিন্ন উপজেলা থেকে আগত সেচ্ছাসেবীবৃন্দ।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর