শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি

কমলগঞ্জে আনসার ও ভিডিপি কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ৯৮ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা কার্যালয়ের উদ্যোগে ভাতাভোগী সদস্য ও কর্মকর্তাদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্টান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানভীর আহমদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় সাহা, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা সানজিদা আক্তার।

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানভীর আহমদ বলেন, “দেশের প্রতিটি ক্রান্তিকালে আনসার ও ভিডিপি সদস্যরা সম্মুখ সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি তারা মানবকল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে, পবিত্র রমজানের এই আয়োজন বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা এবং ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং বাহিনীর সার্বিক কল্যাণ, অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কোম্পানি কমান্ডার শাহ আব্দুল জলিল।

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা কোম্পানি কমান্ডার, সহকারী কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলনেতা ও দলনেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত সদস্যরা এই আয়োজনের প্রশংসা করেন এবং দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর